1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

মোনঘরের শিক্ষার্থীরা সুশিক্ষিতভাবে গড়ে উঠুক রাজনীতি করে নয়— দীপংকর তালুকদার ★ মোনঘর আবাসিক বিদ্যালয়ে নবীণ বরণ অনুষ্ঠানে ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২৬৭ বার পঠিত

প্রতিনিধি, রাঙ্গামাটি।
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, আমি চাই মোনঘরের ছাত্র-ছাত্রীরা নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠুক, কোন অনৈতিক কার্যকলাপ কিংবা রাজনীতি করে নয়। তারা প্রকৃত মানুষের মতো মানুষ হোক।

তিনি আরও বলেন, বিমলতিষ্য ভান্তে, প্রজ্ঞানন্দ ভান্তে, শ্রদ্ধালংকার ভান্তে স্বপ্ন দেখেছিলেন বলেই আজ পার্বত্য অঞ্চলের অসহায় মেধাবী অনেক শিক্ষার্থী পড়ালেখার সুযোগ পেয়েছেন এবং দেশে-বিদেশে মোনঘরের সুনাম রয়েছে। মোনঘরের সকল প্রকার সহযোগিতার ক্ষেত্রে আমার হাত সবসময় রিলেশনে উৎসাহিত থাকবে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকালে দিপ্তী ভবন মাঠে অনুষ্ঠিত মোনঘর আবাসিক বিদ্যালয়ের নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০২২ শিক্ষাবর্ষে প্রথম থেকে দশম শ্রেণিতে ভর্তি হওয়া আবাসিক অনাবাসিক নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেয় প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে দুপুরে সকলের জন্য আয়োজন করা হয় মধ্যাহ্নভোজ।

শিক্ষক রনেল চাকমার সঞ্চালনায় প্রধান শিক্ষক ঝিমিত ঝিমিত চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ওমর ফারুক, মোনঘর প্রতিষ্ঠাতা সভাপতি শ্রদ্ধালংকার মহাথের, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান প্রমূখ।

মোনঘর আবাসিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক লতিকা তালুকদার বলেন, আমার একটা মাত্র ছেলে সেটাও প্রতিবন্ধী তবুও আমার মনের কোন দুঃখ নেই। কারণ মোনঘরের ছাত্র-ছাত্রীরাই আমার ছেলে মেয়ে। আমি তাদেরকে সুশিক্ষিত করে প্রকৃত মানুষ হয়ে দেশে বিদেশে ছড়িয়ে দিতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও মোনঘর টেকনিক্যাল স্কুলে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হয়।

মোনঘর শিশু সদনের নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমা জানান, এ বছর ২০২২ শিক্ষাবর্ষে মোনঘরে আবাসিক অনাবাসিক মিলে প্রায় এক হাজার একশ অধিক শিক্ষার্থী রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT