1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

সিলেট জেলা পুলিশের প্যারেড কল্যাণ ও অপরাধ সভা” ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২৪৯ বার পঠিত

” এম এ রশীদ বিশেষ প্রতিনিধি বাংলাদেশঃঃ

সিলেট জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৮টায় মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সুসজ্জিত মঞ্চ থেকে অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শণ করেন। এসময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট’র উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করে এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পরবর্তীতে সকাল ১০টায় পুলিশ সুপারের সভাপতিত্ত্বে এবং সহকারি পুলিশ সুপার (এসএএফ) শেখ মুত্তাজুল ইসলামের সঞ্চালনায় জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি শামছুল হক মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. লুৎফর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মো. আমিনুল ইসলাম সরকার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জাকির হোসাইন অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল, রাশেদুল হক চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার গোলাপগঞ্জ সার্কেল।

মো. রফিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল, আনিছুর রহমান খান সহকারি পুলিশ সুপার (ডিএসবি), প্রবাস কুমার সিংহ সহকারি পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেল, মো. আব্দুল করিম সহকারি পুলিশ সুপার কানাইঘাট সার্কেলসহ সকল থানার অফিসার ইনচার্জগন ও বিভিন্ন ইউনিটের অফিসার-ফোর্সগণ।

এতে জেলার আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। পাশাপাশি ডিসেম্বর-২০২১ মাসের ভাল কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সদের-কে শুভেচ্ছা স্মারক ও নগদ অর্থ পুরষ্কার প্রদান করা হয়।

এর মধ্যে শ্রেষ্ঠ সার্কেলের পুরষ্কার গ্রহণ করেন প্রবাস কুমার সিংহ, সহকারি পুলিশ সুপার, গোয়াইনঘাট সার্কেল এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরষ্কার গ্রহণ করেন পরিমল চন্দ্র দেব, অফিসার ইনচার্জ, গোয়াইনঘাট থানা।

বিকাল ২টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্টিত হয়। এতে ডিসেম্বর-২০২১ মাসের জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনাসহ মামলা তদন্তে সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পরে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ডিসেম্বর-২০২১ মাসের জেলার সার্বিক আইন-শৃংখলা ভাল থাকায় এবং মামলা তদন্তসহ সার্বিক বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি থাকায় সবাইকে ধন্যবাদ জানান।

পাশাপাশি আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করতে নির্দেশ দেন পুলিশ সুপার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT