1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন দেউলাবাড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সুজাত আলী খান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২১০ বার পঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সুজাত আলী খান মাস্টার ।
মঙ্গলবার, ১১ জানুয়ারী দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পমাল্য অর্পণ, শ্রদ্ধা ও কবর জিয়ারত করেন তিনি। এসময় দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তার সফরসঙ্গী ছিলেন।
মাজার জিয়ারত শেষে দেউলাবাড়ী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সুজাত আলী খান মাস্টার বলেন, বদলে যেতে চাই, বদলে দিতে চাই, বদলাতে চাই স্লোগানে প্রিয় বদরখালী ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য একটি জনপদ গড়তে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি ইউনিয়নবাসির ভালবাসা নিয়ে দীর্ঘদিন আওয়ামী রাজনীতি করে মানুষের সেবা করে আসছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রোল মডেল। সরকারের উন্নয়নের অংশ হিসেবে আগামীতে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক ইউনিয়নের সকল অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভার্ট, মসজিদ-মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করবো। জনসাধারণের সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করবো। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, সন্ত্রাস, বাল্য বিবাহ এবং মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। সর্বপরি সকলের সহযোগিতায় দেউলাবাড়ী ইউনিয়নকে একটি আলোকিত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT