1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক।

রংপুরের গঙ্গাচড়ায় অটোচালকদের কাছ থেকে জোরপূর্বক টোল আদায়ের অভিযোগ,

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৪৯ বার পঠিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
পুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ গ্রুপ কর্তৃক ব্যাটারী চালিত ইজিবাইক চালকদের কাছ থেকে জোরপূর্বক টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার, থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, বিগত প্রায় ৫ বছর থেকে বেতগাড়ী বাজারের ব্যাটারী চালিত ইজিবাইক স্ট্যান্ডে চাঁন মিয়া (৪৫), সুমন শাহ (৩৫), আশরাফুল ইসলাম ভেদু (৩৮) কালা মিয়া (৩২) আমজাদ হোসেনসহ (৫০) বেশ কয়েকজন ব্যক্তি ব্যাটারী চালিত ইজিবাইক চালকদের নিকট থেকে নিয়ম বহির্ভূতভাবে জোরপূর্বক টোল আদায় করে আসছে। এতে ইজিবাইক চালকরা প্রতিবাদ করলে তাদেরকে প্রাণনাশসহ নানারকম হুমকি-ধামকি দেয় টোল আদায়কারীরা।

এমনি পর্যায়ে ঘটনার দিন গত রোববার (০৯ জানুয়ারি) দুপুরে বেতগাড়ী ইজিবাইক স্ট্যান্ডে যাত্রী উঠানোকালে বেতগাড়ী শাহপাড়া এলাকার কফিল উদ্দীনের ছেলে সাফায়াত আলীর (৩৫) কাছে জোরপূর্বক ৩০ টাকা টোল দাবি করা হয়। এতে সে প্রতিবাদ করলে তাকে গালীগালাজসহ হুমকি ধামকি দেয়া হয় বলে জানান একাধিক ইজিবাইক চালক।

গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT