1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

ডুমুরিয়ায় মাদ্রাসা শিক্ষক কর্তৃক শিশু শিক্ষার্থী ধর্ষণ, ধর্ষক শিক্ষক গ্রেপ্তার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ২০৫ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

খুলনার ডুমুরিয়ার দক্ষিন মাগুরাঘোনা দারুস সালাম জমিয়া মাদ্রাসায় পড়ুয়া এক কণ্যা শিশু শিক্ষার্থী (১১) শিক্ষক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক ওই মাদ্রাসার লম্পট শিক্ষক সাদেকুর রহমান বিশ্বাস (৪২)কে গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার(৬জানুয়ারী) জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার নরনিয়া গ্রামের ফজর আলী সরদারের শিশু কণ্যা(১১) দক্ষিন মাগুরাঘোনা দারুস সালাম জমিয়া মাদ্রাসায় পড়ার সুবাদে মাদ্রাসার বোর্ডিং থাকতো। গত ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৭ টার দিকে ওই মাদ্রাসার লম্পট শিক্ষক সাদেকুর রহমান কৌশলে শিশুটিকে অফিস কক্ষে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করে।

বিষয়টি কাউকে না জানোর জন্য ধর্ষিতাকে ভয়ভীতি দেয় ওই লম্পট শিক্ষক। কিন্তু মেয়েটির শারিরীক অবস্থা গুরুতর হলে বোর্ডিং অবস্হানরত অন্যান শিক্ষার্থীরা শিশুটির মা’কে খবর দেয়। খবর পেয়ে তার মা মাদ্রাসায় হাজির হয়ে বিস্তারিত জেনে স্হানীয় মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পে অভিযোগ জানালে পুলিশ ধর্ষক শিক্ষককে আটক এবং ভিকটীম শিশুটিকে থানায় নিয়ে আসে।

এঘটনায় ভুক্তভোগী শিশুর মামা নরনিয়া গ্রামের জামাল হোসেন বাদী বুধবার ডুমুরিয়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ ওয়েদার রহমান জানান,ভিকটীম কে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। ধর্ষক শিক্ষক কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT