1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক।

তৃতীয় ধাপে মুক্তাগাছা ইউপি নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৬০ বার পঠিত

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ।

বৃহস্পতিবার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তৃতীয় ধাপে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো.এনামুল হক চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। আর ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর।

দুপুর ১২টায় মুক্তাগাছা উপজেলা পরিষদ চত্বরে ১০টি ইউনিয়নে নির্বাচিত সাধারণ আসনের ৯০জন ও সংরক্ষিত নারী আসনের ৩০ জন সদস্য শপথ গ্রহণ করেন। এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তালহা প্রমুখ বক্তব্য রাখেন। এতে বিভিন্ন নির্বাচিত চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

এর আগে ময়মনসিংহে জেলা প্রশাসকের হলরুমে সকাল সাড়ে ১০ টায় নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বাররা আনুষ্ঠানিকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

মুক্তাগাছায় নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হলেন, ১ নং দুল্লা হুসেন আলী হুসি, ২নং বড়গ্রাম জাহান আলী , ৩নং মনিরুজ্জামান মনির , ৪নং কুমারগাতা আকবর আলী সরকার, ৫নং বাঁশাটি উজ্জ্বল কুমার চন্দ, ৬নং মানকোন শহিদুল ইসলাম তারা, ৭নং ঘোগা শরিফ আহমেদ, ৮নং দাওগাঁও জামাল উদ্দিন বাদশা, ৯ নং কাশিমপুর মোয়াজ্জেম হোসেন তালুকদার এবং ১০ নং খেরুয়াজানি হারুন অর রশিদ ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT