1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

নাগরপুরে পারিবারিক কলহের জেরে কিশোর নিহত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৪৬৯ বার পঠিত

মোঃ আব্দুর রাজ্জাক রাজা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরের সহবতপুর ইউনিয়নের ইরতা গ্রামে পারিবারিক কলহের জেরে রিফাত (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে এবং নিহতের বাবা রেজাউল (৪০) আহত হয়েছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই নিহতের পরিবারে পারিবারিক কলহ চলে আসছিলো। নিহতের দাদা-দাদীর সাথে বাবা-মা’র প্রায়শই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। এরই মধ্যে গতকাল (৫ ডিসেম্বর) পাঙ্গাস মাছ কেনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহত রিফাতের দাদা-দাদী ও বাবা রেজাউল সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে নাতি রিফাত এই সংঘর্ষে গুরুতর আহত হয়। পরে বাবা ও ছেলে দুইজনকেই নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে, আজ (৬ ডিসেম্বর) ভোরে আহত রিফাতের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক ফাতেমা তুজ জোহরা (স্বর্ণা)।

উক্ত বিষয়ে নাগরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জাহাঙ্গীর আলম জানায়, আমরা ঘটনা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় দাদী সহ ২ জনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT