1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ফুলপুর এবং ধোবাউড়া উপজেলার ৭ বীরাঙ্গনা পাচ্ছেন মাসিক ভাতা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৪২৫ বার পঠিত

মোঃকামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি।

স্বাধীনতার ৫০ বছরেও স্বীকৃতি না পাওয়া ফুলপুরের সুরবালা সিংসহ ফুলপুর এবং ধোবাউড়া উপজেলার ৭ বীরাঙ্গনাকে মাসিক ভাতা দিচ্ছে নারীপক্ষ নামে একটি বেসরকারী সংগঠন।
মঙ্গলবার তাদের নিজ নিজ ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং মাধ্যমে ভাতার টাকা পৌছে দেয়া হয়েছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও ফুলপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এ টি এম রবিউল করিম।
সাংবাদিক এ টি এম রবিউল করিম আরো জানান এ ৭ জন বীরমাতা বীরাঙ্গনা এখন থেকে নিয়মিত প্রতিমাসে ২ হাজার টাকা করে ভাতা পাবেন। ভাতা প্রাপ্তির খবরে বীরাঙ্গনা ও তাঁদের পরিবার দারুণ খুশি। শেষ বয়সে আর কিছু না হোক অন্তত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সরকারী স্বীকৃতি না হোক বেসরকারী হয়েছে, তাতে তাঁরা আশার বীজ বপন করতে পারছেন বলে বীরমাতা বীরাঙ্গনারা জানান। বীরমাতা বীরাঙ্গনাদের দাবী, যে দেশের জন্য আমরা আমাদের নারী জীবনের অমূল্য সম্পদ হারিয়েছি, সে দেশ আমাদের হারানোর স্বীকৃতিটা অন্তত দিক। আমাদের ভাতার চাইতে স্বীকৃতির প্রয়োজন বেশী। কারণ পাক-হানাদার বাহিনীর অপকর্মের শিকার আমরা। তাঁরা (বীরাঙ্গনা) যেন জীবন সায়েহ্নে সরকারী স্বীকৃতিটা দেখে যেতে পারেন সে আশা করেন।
ভাতা প্রাপ্তরা হলেন সুফিয়া খাতুন (ফুলপুর), সুরবালা রাণী ওরফে সুরবালা সিং ( ফুলপুর), শহর বানু (ফুলপুর), হালিমা খাতুন (ফুলপুর), সকিনা খাতুন (ধোবাউড়া), জেলেকা খাতুন (ধোবাউড়া) ও আমেনা খাতুন (ধোবাউড়া)।নারীপক্ষ তাঁদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে বলেও জানা যায়।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক এ টি এম রবিউল করিম নারীপক্ষের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এ ভাতার ব্যবস্থা করেন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT