1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

গেলেন নাগরপুরের বীর মুক্তিযোদ্ধা চাঁন মাহমুদ খান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৫৬ বার পঠিত

মোঃ আব্দুর রাজ্জাক রাজা টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা চাঁন মাহমুদ খান (৭৫) আজ (০৬ জানুয়ারি) ভোরে বার্ধক্য জনিত কারণে ঢাকা সাভারে তার নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দুপুরে নিজ গ্রামের ঘুনিপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন ও সলিমাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম খান অপু। মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন।

মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউনিয়ন সহকারী কমান্ডার জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আক্তার ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজমুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ প্রায় ৩০ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানগণ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ, নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মরহুম তার সংসারে তিন ভাই, পাঁচ বোন ও স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT