1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ সভাপতি ও কলেজ অধ্যক্ষের যৌথ স্বাক্ষরে বেতন-ভাতা উত্তোলনের আদেশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৭৯ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীর বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি গোলাম সরোয়ার টুকু ও অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়ার যৌথ স্বাক্ষরে শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের আদেশ দিয়ে মামলাটি নিষ্পত্তি করে দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

গত বছরের ২৯ নভেম্বর কলেজ অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়া ও উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরে ওই কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্টের বিচারপতি উপজেলা নির্বাহী অফিসার এবং কলেজ অধ্যক্ষের স্বাক্ষরে শিক্ষক- কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের নির্দেশ দেয়। ওই আদেশের বিরুদ্ধে এডহক কমিটির সভাপতি সুপ্রিম কোর্টে আপিল করেন।

গত সোমবার ৩রা জানুয়ারী ২০২২ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নেতৃত্বে বিচারপতি মোঃ নুরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত পূর্নাঙ্গ বেঞ্চে শুনানী শেষে পূর্বের দেয়া হাইকোর্টের আদেশ বাতিল করে শিক্ষক কর্মচারীদের বেতন- ভাতা এডহক কমিটির সভাপতি ও কলেজে অধ্যক্ষকে পরিচালনা করার নির্দেশনা দিয়ে মামলাটি নিষ্পত্তি করে দেয়। একই সাথে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ পরিচালনার জন্য আগামী ২২ ফেব্রুয়ারী ২০২২ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আদেশও প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT