1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীণ রাজনীতিবিদ ময়নুল ইসলাম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৪৬৪ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীণ রাজনীতিবিদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি লালমনিরহাট জেলা কমিটির সভাপতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক পলিটব্যুরো সদস্য, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে গড়ে উঠা ১৫ দলীয় জোট লালমনিরহাট জেলার আহবায়ক, লালমনিরহাট জেলার সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডের অগ্রণী সৈনিক, ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের সাধারণ সম্পাদক ও রোটারী ক্লাব অব লালমনিরহাটের পিপি রোটারিয়ান ময়নুল ইসলাম। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে তাঁকে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় লালমনিরহাট কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর মরদেহ লালমনিরহাট কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে নিয়ে আসা হলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ নামাজে জানাজায় অংশগ্রহণ করেন এবং তাঁর কফিনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট এন্তাজুর রহমান, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোড়ল হুমায়ুন কবির, ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম এরশাদ হোসেন জাহাঙ্গীর, লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম, মরহুমের ছোট ভাই নজরুল ইসলাম বাবলু, বড় ছেলে রিফাত প্রমুখ। সঞ্চালক ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের সভাপতি অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ। নামাজে জানাজা পড়ান দারুল মাকাম জামে মসজিদের পেশ ঈমাম হাসান আলী আনছারি।

উল্লেখ্য যে, বুধবার (৫ জানুয়ারি) বিকাল ৪টা ১০মিনিটে ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে প্রবীণ রাজনীতিবিদ ময়নুল ইসলাম ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৬৮বছর।

প্রবীণ রাজনীতিবিদ ময়নুল ইসলাম-এঁর মৃত্যুর খবরে লালমনিরহাটের বিভিন্ন অঙ্গনে এবং তাঁর স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ রাজনীতিবিদ ময়নুল ইসলামের পরিবারে স্ত্রী, ২ছেলে রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT