1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক।

জকিগঞ্জের সেই দুই রির্টানিং কর্মকর্তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি, নগদ টাকা ও ফেন্সিডিল উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৫৭ বার পঠিত

এম এ রশীদ বিশেষ প্রতিনিধিঃ
জকিগঞ্জের দুই রির্টানিং কর্মকর্তার যোগসাজশে ভোট জালিয়াতির অভিযোগে কাজলসার ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ সময় অভিযুক্ত দুই নির্বাচন কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, বুধবার ভোটের দিন সকালে কাজলসার ইউনিয়নের ৪টি ইউনিয়নে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ভোটার সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ব্যালট পেপার পৌঁছানো হয়নি। ভোট শুরুর পর দুপুর পর্যন্ত মরিচা ভোটকেন্দ্রে ব্যালট পেপারের অভাবে ভোটাররা ভোট দিতে না পারার বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে আসে। এ সময় ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার আরিফুল হকের সঙ্গে যোগযোগ করা হলে উর্ধ্তন কর্মকর্তাদেরকে জানান, তিনি নিজে প্রয়োজনীয় ব্যালট পেপার কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক ব্যালট পেপার নিয়ে মরিচা ভোটকেন্দ্রে গেলে তাঁর গাড়ি থেকে সিল মারা কাজলসার ইউপির আওয়ামী লীগ প্রার্থী জুলকার নাইন লস্করের নৌকার ৪ শ ব্যালেট পেপার, পুরুষ সদস্য প্রার্থীর ও সংরক্ষিত মহিলা প্রার্থীর ৪শ ব্যালেট পেপার, ও বারহাল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর সীল ছাড়া ৪৫৬ টি ব্যালট উদ্ধার করে পুলিশ। এ সময় তাদের কাছে নগদ ১ লক্ষ ২১ হাজার ৫শত টাকা পাওয়া যায়।

এ কারণে বিকাল ৩টার দিকে পুরো ইউনিয়নের ভোট স্থগিত করে প্রশাসন। অভিযুক্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিব ও রিটার্নিং কর্মকর্তা আরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে অফিসে তল্লাসি করে এক বোতল ফেন্সিডিল, কয়েক বান্ডিল টাকা ও দামি সিগারেট উদ্ধার করা হয়। স্থগিত হওয়া কাজলাসর ইউনিয়ন পরিদর্শন করেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

এদিকে, দুই রির্টানিং কর্মকর্তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। বুধবার রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে ও মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT