1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

কালীগঞ্জে ‘অনুমোদন বিহীন’ বালু ভরাট, দারাজকে পূণরায় ১ লাখ জরিমানা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৬১ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন।
গাজীপুর, কালীগঞ্জ উপজেলা
প্রতিনিধি।

কালীগঞ্জের নাগরী ইউনিয়নের পাওরান এলাকায় অনুমোদন বিহীন জমির শ্রেণী পরিবর্তনের উদ্দেশ্যে উন্মুক্ত জলাশয় ও নিচু জমিতে বালু ভরাট করার দায়ে দারাজ বাংলাদেশ লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন।
বুধবার০ ৫ই জানুয়ারি মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার।
এর আগে ২০২০ সালের ১১ নভেম্বর (বুধবার) একই অপরাধে দারাজ বাংলাদেশ লিমিটেডকে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার।
কালগিঞ্জ উপজেলা প্রশাসন পেশকার মাহাবুবুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জের নাগরী ইউনিয়নের পাওরান এলাকায় ‘অনুমোদন বিহীন’ উন্মুক্ত জলাশয় ও নিচু জমির চারদিকে টিন দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করে ‘দারাজ বাংলাদেশ লিমিটেড’ নাম দিয়ে একটি প্রতিষ্ঠান নদী পথে বালু সংগ্রহ করে ড্রেজার মেশিন বসিয়ে পাইপ লাইনের মাধ্যমে ওই জমিতে বালু ভরাট করে জমির শ্রেণী পরিবর্তন করেছিল। বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার বলেন, “নাগরী ইউনিয়নের পাওরান এলাকায় ‘অনুমোদন বিহীন’ উন্মুক্ত জলাশয় ও নিচু জমিতে বালু ভরাট ও বালু পরিবহনের দায়ে ‘দারাজ বাংলাদেশ লিমিটেড’কে মোবাইল কোর্টের মাধ্যমে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বালু ভরাটের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন বন্ধ করে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ কেটে দেয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT