1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ডুমুরিয়ায় সরকারি জায়গায় বালু ভরাটের অপরাধে জরিমানা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৪৩০ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি ।

খুলনার ডুমুরিয়ায় অবৈধ ভাবে সরকারি রাস্তা ও খালের জমি দখল করে এবং অনুমতি ছাড়া ব্যক্তি মালিকানার জমির শ্রেনি পরিবর্তন করে বালু ভরাটের অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে সোহেল রানা নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়েছে।

গত পরশু (০৫ জানুয়ারি ) তারিখ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল ওয়াদুর এর নেতৃৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আদালত সংস্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার গুটুদিয়া এলাকার ব্র্যাক হ্যাচির বিপরীত পাশের বিলে জনৈক ভূমি মালিক সড়ক ও জনপথ বিভাগের জায়গা ও সরকারি খালের জায়গা অবৈধ ভাবে দখল এবং নিজস্ব জমিতে অনুমতি ছাড়া জমির শ্রেণী পরিবর্তন করে বালু ভরাট করে রাস্তা নির্মাণ কালে উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে যেয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় রাস্তা নির্মাণ কাজে নিয়োজিত ৫ জন শ্রমিক কে আটক করেন।

পরবর্তিতে শ্রমিক সরদার ডুমুরিয়া সদরের ট্রলার ঘাট এলাকার সোহেল রানা (২৩) আদলতে হাজির হয়ে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়। আদাতল পরিচালনায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT