1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

আমতলীর নুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী সাগর মুন্সী গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৪৭৫ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী সেকান্দারখালী গ্রামের নুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী সাগর মুন্সীকে (২০) গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।

আমতলী থানা সুত্রে জানা যায়, নুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী সাগর মুন্সী ঘটনার পর থেকে প্রায় ৪ মাস পর্যন্ত পলাতক ছিল। মামলার বাদী আলীমের সহযোগিতায় গতকাল (মঙ্গলবার) দুপুর ১২টার সময় ঢাকার হাজারীবাগ থানার মধুবাজার থেকে গোপন সংবাদের ভিত্তি¡তে মামলার তদন্তকারী কর্মকর্তা আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ সরকারের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলা সেকান্দারখালী গ্রামের আলমগীর মুন্সি ওরফে আলানুরের মা আলেয়া বেগম (৬০) চাচাতো ভাসুরের ছেলে নুরুল ইসলাম মুন্সির স্ত্রী রানী বেগমের কাছ থেকে ২০২০ সালে ১০ কেজি চাল ধার নেয়। ওই চাল গত এক বছর ধরে পরিশোধ করেনি আলেয়া বেগম। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী আলেয়া বেগম পুত্র আলানুর, জামাতা খলিল সিকদার, মেয়ে খালেদা ও আসমাকে ডেকে এনে নাতি সাগর নূরুল ইসলামকে ছুরি মেরে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটায়।

নিহত নুরুল ইসলাম মুন্সির স্ত্রী রানী বেগম বলেন, চাচী আলেয়া বেগম গত বছর আমার কাছ থেকে ১০ কেজি চাল ধার নেয়। ওই চাল এক বছরেও পরিশোধ করেনি। আমি চাচীর কাছে ওই ধার নেওয়া চাল ফেরৎ চাইলে এতে তিনি ক্ষিপ্ত হয়ে আসামীরা আমার স্বামীকে ছুরি মেরে হত্যা করে। আমি এ ঘটনার বিচার চাই।

উল্লেখ্য ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ধারের দশ কেজি চাল ফেরৎ চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নুরুল ইসলাম খুন হন। ওই দিন রাতেই নিহতের ছেলে আলীম বাদী হয়ে মূল ঘাতক সাগর মুন্সীসহ ৭ জনকে আসামী করে আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনার জড়িত আলানুর মুন্সি ও তার মা আলেয়া বেগম, বোন খালেদা ও আসমাকে গ্রেফতার করেছিল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে আলানুর মুন্সী ছাড়া আলেয়া বেগম, বোন খালেদা ও আসমা জামিনে রয়েছেন। আর প্রধান আসামী সাগর মুন্সী এতদিন পলাতক ছিল।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, নুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী সাগর মুন্সীকে ঢাকা থেকে গ্রেফতার করে আমতলী থানায় নিয়ে আশা হয়েছে। আজ বুধবার দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT