1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ধুনটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে বকনা গরু বিতরন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৬১ বার পঠিত

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে বকনা গরু বিতরন করা হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার ০৫ জানুয়ারি উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে বকনা গরু বিতরন উপলক্ষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

এসময় আরো বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেস আলী, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম দুলাল,শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা আদিবাসী যুব পরিষদের সভাপতি স্বপন চন্দ্র কর্ণিদাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাইদুল ইসলাম রনি ও বর্তমান সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।

আলোচনা সভা শেষে ২৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের মাঝে বকনা গরু বিতরন করেন প্রধান অতিথি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT