1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

জয়পুরহাটের পাঁচবিবি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৯৫ বার পঠিত

মোঃমনোয়ার হোসেন জয়পুরহাট জেলা প্রতিনিধি।

জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের আয়োজনে পাঁচবিবি এল.বি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার পলাশ চন্দ্র দেব অফিসার ইনচার্জ পাঁচবিবি থানা জয়পুরহাট এর সভাপতিত্বে

আগামী ৫ জানুয়ারি ২০২২ খ্রি. ৫ম ধাপে ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দায়িত্ব প্রাপ্ত সকল পুলিশ ও আনসার সদস্যদের অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

নির্বাচন ডিউটিতে নিয়োজিত কেন্দ্র মোবাইল স্ট্রাইকিং স্ট্যান্ডবাই সকল অফিসার/ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনা প্রদানসহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোক পাত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) জনাব মোঃ মোসফেকুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জনাব পলাশ চন্দ্র দেব অফিসার ইনচার্জ পাঁচবিবি থানার তদন্ত ওসি সরোয়ার হোসেন এস আই সুশান্ত কুমার রায় সহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্য বৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT