1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

রামগড়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ২৮৩ বার পঠিত

মোঃ মোজাম্মেল হোসাইন
রামগপ্রতিনিধ।

যথাযোগ্য মর্যাদা ও বর্নাঢ্য আয়োজনে সোমবার রামগড়ে উদযাপিত হয়েছে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় সংগঠনটির উদ্যোগে। বিকালে পৌর শহরে অনুষ্ঠিত হয় বর্নাঢ্য শোভাযাত্রা। প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প স্তবক অর্পন করেন নেতাকর্মীরা। লেকপার্কের বিজয় ভাস্কর্য চত্বরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।পরে বিজয় ভাস্কর্য চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউসার হাবিব শোভনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মংশুইপ্রু চৌধুরী অপু। অন্যান্যের মধ্যে ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শের আলী ভুইয়া, রামগড় পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম কামাল,পৌর আওয়ামী লীগের সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, আওয়ামী লীগ নেতা ও পৌরসভার কাউন্সিলর আবুল বশর,মোঃ শামীম, শ্যামল ত্রিপুরা, আব্দুল হক, মোঃ জিয়া উদ্দিন, আওয়ামীলীগ নেতা সামছুদ্দিন মিলন,দেবু শর্মা, লিটন দাস,জেলা ছাত্রলীগের আহবায়ক অভীক ত্রিপুরা ও অন্যান্য নেতাকর্মী। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংশুইপ্রু চৌধুরী অপু ছাড়াও বক্তব্য দেন,খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফা হোসেন,সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, রামগড় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পৌরসভার কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ ছোটন, সাবেক ছাত্রলীগ নেতা স্কুল শিক্ষক মোঃ শাহ আলম ও মোঃ এয়াকুব।
প্রধান অতিথির বক্তব্যে মংশুইপ্রু চৌধুরী অপু বলেন,ছাত্রলীগই আওয়ামী লীগের শক্তি। বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত এলাকা গড়তে ভুমিকা রাখতে হবে।
তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে রামগড় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি গঠনের ব্যবস্থা নেয়া হবে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রামগড়ের ছাত্রলীগের সাবেক নেতাদের সন্মাননা দেয়া হয়।সন্ধ্যায় বিজয় ভাস্কর্য চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT