1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

টাঙ্গাইলের মধুপুরে বর্নাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৬৪ বার পঠিত

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে বর্নাঢ্য আয়োজনে নানা কর্মসুচির মধ্য দিয়ে উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন শিক্ষা, শান্তি প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
কর্মসুচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহর প্রদক্ষিণ, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, আলোচনাসভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার (৪ জানুয়ারী) প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যান্ড বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত শোভাযাত্রায় মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, সভাপতি খন্দকার শফি উদ্দিন মনিসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নবীন প্রবীন নেতা কর্মীগন অংশগ্রহন করেন। শোভাযাত্রাটি মধুপুর সরকারী কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মধুপুর সরকারী কলেজ হলরুমে আলোচনা সভায় মধুপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান খান মিথুনের সভাপতিত্বে মধুপুর সরকারী কলেজ শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আক্তার এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, বাপ্পু সিদ্দিকী, মধুপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অধ্যাপক আব্দুল আজিজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ সজিব, সাবেক সহ-সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবলু, মাজেদুল ইসলাম মালেক, বাবলু মিয়া প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীতে ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতা কর্মীরা অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৪৮ সালের এই দিনে (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর ৫২’র ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৯-র গণ-অভ্যুত্থান, ৭১-র মহান মুক্তিযুদ্ধ, ৯০-র স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের প্রায় প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এ সংগঠনের ভূমিকা ছিল অবিস্মরণীয় এবং গৌরবোজ্জ্বল।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষির্কীর সমাপনী ঘটে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT