1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

নড়াইলের পৈত্রিক ভিটায় ঘুরে গেলেন সেনাবাহিনীর প্রধান ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৪৭৮ বার পঠিত

মোঃহাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি, এর পক্ষ থেকে নড়াইলের লোহাগড়ায় কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই হাজার গরীব ও দুস্থদের মাঝে কম্বল তুলে দেন তিনি।
এর আগে সেনা প্রধান পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান, ৫৫ পতাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।পরে মধূমতি নদীর উপর নির্মিতব্য রেল প্রজেক্ট ও মধূমতি আর্মিক্যাম্প পরিদর্শন করেন। এসময় ৫৫ পতাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক এবং কনস্ট্রাকশন সুপার ভিশন কনাসালটেন্ট মেজর জেনারেল এফএম জাহিদ হোসেন, এএফডব্লিউসি, পিএসসি। এছাড়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া পৌরমেয়র সৈয়দ মশিয়ুর রহমান, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সহ-সভাপতি ফয়জুল হক রোম প্রমূখ।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কম্বল বিতরণের পাশাপাশি চিকিৎসা সেবা ও সহায়তা দিচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বলিষ্ঠ ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘করফা গ্রাম আমার পৈত্রিক ভিটা। স্বাধীনতা যুদ্ধের সময়ে এখানে আমি ছিলাম।’ তিনি বলেন, ‘সারাদেশে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ চলছে। এ সময়ে আমরা জনগণের কাছাকাছি আসি। শীতবস্ত্র ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়। তার অংশ হিসেবে এ কার্যক্রম।’
রেল সেতু প্রকল্প সম্পর্কে সেনাপ্রধান বলেন, রেল প্রজেক্টটি সেনাবাহিনী দেখাশোনা করছে। গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজটি শেষ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে, নড়াইলের করফা গ্রামের সন্তান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আগমনে আনন্দিত নড়াইলবাসী। সেনাপ্রধানকে এক নজর দেখার জন্য ভিড় করেন গ্রামবাসীসহ বিভিন্ন পেশার মানুষ।
নড়াইলের করফা গ্রামের সন্তান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান। সেনাপ্রধান হওয়ার পর এই প্রথম নড়াইলেরলোহাগড়ায় আসেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT