1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

হবিগঞ্জের চুনারুঘাট মাধবপুর দুই উপজেলার ২১ টি ইউনিয়নে রাত পোহালেই ভোট!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৭২ বার পঠিত

স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ২১টি ইউনিয়নে রাত পোহালেই ভোট!

মঙ্গলবার (০৪ ডিসেম্বর ২২)ইং চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নির্বাচন কমিশন সুত্রে জানা যায় দুই উপজেলা বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা এ ভোটগ্রহণ চলবে। গতকাল সোমবার মধ্যরাত থেকেই বন্ধ হয়ে গেছে সব ধরনের প্রচার – প্রচারাণা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা।ইতিমধ্যেই দুই উপজেলায় মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন ( ১ শত ৯৮ জন সদস্য ) বিজিবি!

দুই উপজেলার ২০৫ টি কেন্দ্রে ভোটের দিন মোতায়েন থাকবে ১২ শত ৯৭ জন পুলিশ ও ৩ হাজার ৪ শত ৮৫ জন আনসার ( মহিলা ও পুরুষ ) সদস্য এবং পুলিশ ও আনসার ব্যাটালিয়নের মোবাইল – স্ট্রাইকিং ফোর্স!

পাশাপাশি মোতায়েন থাকবে কয়েকটি প্লাটুন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) টিম ) এছাড়াও ১৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ৮ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। নির্বাচন সংশ্লিষ্ট ভিন্ন ভিন্ন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে! জেলা নির্বাচন অফিস সূত্র জানায়
চুনারুঘাট উপজেলার ১০ ইউনিয়নে ৪৮ ও মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়নে ৫৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন । এছাড়াও চুনারুঘাট উপজেলার ৯০ টি সাধারণ ওয়ার্ডে ৪১৪ ও ৩০ টি সংরক্ষিত ওয়ার্ডে ১৬১ এবং মাধবপুর উপজেলার ৯৯ টি সাধারণ ওয়ার্ডে ৪৩৫ ও ৩৩ টি সংরক্ষিত ওয়ার্ডে ১৪৩ প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দীতা করছেন । দুই উপজেলার প্রায় অর্ধেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ( অতি গুরুত্বপূর্ণ ) হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT