1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ধামইরহাটে বিষাক্ত রাসেল ভাইপার সাপ আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৭০ বার পঠিত

সন্তোষ কুমার সাহা , ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-
নওগাঁর ধামইরহাটের উমার ইউনিয়নের অন্তর্গত ভারত সীমান্তবর্তী বেলঘরিয়া গ্রামের হাড়িপুকুর নামক স্থানে শরিষার ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে ‘রাসেল ভাইপার’ সাপটি দেখতে পায় এক যুবক।
সোমবার ৩ জানুয়ারী দুপুর সাড়ে ১২ টায় বিরল প্রজাতির সাপটি দেখে দুই তিন জনের সাহায্য নিয়ে ঐ গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মো. আবু মোতালেব সাপটি ধরে বস্তাবন্দী করে। পরে ধামইরহাট বন বিভাগের (বিট) কর্মকর্তা আনিসুর রহমানকে জানালে তিনি সাপটি জঙ্গলে ছেড়ে দিতে বলেন। তিনি আরো জানান, এটি প্রাণীসম্পদ অধিদপ্তরে জানানো হয়েছে। সন্ধ্যা পর্যন্ত কোন দপ্তরের লোকজন না এলে সাপটি নিয়ে বিপাকে পড়ে স্থানীয় জনতা। রাসেল ভাইপার সাপ ধরার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভীড় জমায়।

গ্রামবাসীরা জানান, এলাকাটি যেহতু ভারত সীমান্ত ঘেঁষে সাপটি মনে হচ্ছে ভারত থেকেই এসেছে। সাপটি ধৃতকারি আবু মোতালেব জানান, শারীরিকভাবে দেখতে অজগর সাপের মত শান্ত ও দুর্বল প্রকৃতির। তাই অজগর সাপ মনে করে বিষাক্ত ভাইপার সাপটি আটক করে নেটের মধ্যে আটকে রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT