1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ট্রাফিক পুলিশের মানবিকতার হাত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৫৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:
নতুন বছরের শুরুতেই লালমনিরহাট পুলিশকে মানবিকতার তরে কাজ করতে দেখা গেছে। রবিবার (৩ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা শহরের ব্যস্ততম রাস্তায় দেখা গেল মানবিকতার এক ভিন্ন চিত্র।

বিডিআর গেট (মোগলহাট রোড) এ জনৈক এক ভ্যান চালক রেলওয়ে লাইন পাড় হওয়া সময় হঠাৎ ভ্যান থেকে বেশ কিছু মালামাল বোঝাই বস্তা পড়ে যায়। সেই রাস্তাটি ব্যস্ততম হওয়ায় আশপাশে সবাই যে যার যার মতো চলতে থাকে। পরিবেশটা এমন যে কে রাখে কার খোঁজ।

এমন দৃশ্য দেখে পাশে থাকা একজন ট্রাফিক পুলিশ এগিয়ে আসতে থাকেন। তা দেখে ভ্যান চালক কিছুটা ঘাবড়ে যায়, ভাবে তার কারনে রাস্তায় জ্যাম সৃষ্টি হতে পারে এ জন্য মনে হয় তাকে কোন জরিমানা গুনতে হবে। কিন্তু তা না, বরং ভ্যান চালককে সাহায্য করতে বস্তার এক পাশে নিজে হাত দিয়ে ট্রাফিক পুলিশ বলেন, ভাই অপরদিকে হাত দেন। সবগুলো বস্তা দু’জনেই হাত দিয়ে ভ্যানে তুলে রাখেন। তারপর ওই চালককে যেতে বলেন। এমন দৃশ্যের ছবি স্যোশাল মিডিয়ায় বেশ সারা ফেলছে।

জানা যায়, ওই ট্রাফিক পুলিশের নাম আরিফ। তিনি লালমনিরহাট ট্রাফিক পুলিশ বিভাগে কর্মরত। তার পদবী এটিএসআই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT