1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

সোনাগাজীর আমিরাবাদে জাহাঙ্গীর নামে একজনকে পিটিয়ে আহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৬৩ বার পঠিত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :

পারিবারিক বিরোধের জের ধরে ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাদামতলী নামক স্থানে সহোদর ভাইদের অতর্কিত হামলায় মাইন উদ্দিন জাহাঙ্গীর (৩৮) নামে একজন গুরুতর আহত। ঘটনার সূত্রে জানা যায়, সম্পত্তি ভাগবাটোয়ারা সংক্রান্ত পূর্ব বিরোধের কারণে জাহাঙ্গীরের সাথে তার ভাইদের সাথে ফেনীর আদালতে ৪টা মামলা চলমান রয়েছে।

জাহাঙ্গীরের স্ত্রী পারুল আক্তার জানান, তার ভাশুর ও দেবর তারা আইনকানুন মানেনা, সবসময় গায়ে পড়ে ঝগড়াবিবাদ ও মারামারি এবং সম্পত্তি জবরখবর করার চেষ্টা করে। এর আগেও কয়েক দফায় তারা হামলা মামলা করে আমাদের হয়রানি করেছে। গত ৩০ ডিসেম্বর শুক্রবার সকাল সাডে ১১টায় স্থানীয় বাদামতলী বাজার থেকে বাড়ীতে যাওয়ার পথে (বাড়ীর দরজায়) পথরোধ করে লাঠিসোঁটা, দা ও কিরিচ নিয়ে আলাউদ্দিন (৪৭), জসিম উদ্দিন (৫০), দাউদ (৩৫) ও আমজাদ (৩২) পিয়াস (১৯) ও পরিবারের মহিলা সদস্যরা সহ ৮/৯ জন সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা করে জাহাঙ্গীরকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করে।

এসময় জাহাঙ্গীরের শৌর চিৎকার শুনে তার স্ত্রী পারুল আক্তার, জয়নাল, মিলন সহ এলাকাবাসী এগিয়ে আসলে সে প্রাণে রক্ষা পায়। পারুল জানান, তাকেও বর্ণিত অভিযুক্তরা মারধোর করে ও শ্লীলতাহানির চেষ্টা চালায়। গুরুতর আহত জাহাঙ্গীরকে চিকিৎসার জন্য সোনাগাজী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেন ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন।

এই বিষয়ে সোনাগাজী থানায় মৌখিক অভিযোগ দিয়েছেন জাহাঙ্গীরের স্ত্রী পারুল আক্তার, সোনাগাজী থানার সহঃ উপ-পুলিশ পরিদর্শক মোঃ আবদুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- আমি তাকে গুরুতর আহত দেখে প্রথমে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছি। এই বিষয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান ভিকটিম জাহাঙ্গীর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT