1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

রংপুর সমাজসেবা অধিদপ্তর আবারও দৃষ্টান্ত রাখলেন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৭০ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
২ জানুয়ারী জাতীয় সমাজসেবা দিবস উদয়াপন করতে গিয়ে সমাজসেবায় আবারও দৃষ্টান্ত রাখলেন রংপুর সমাজসেবা অধিদপ্তর। দিবসটি উপলক্ষে রোববার রংপুর জেলা প্রশাসন, বিভাগীয় ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে ব্যাপক কর্মসুচির মধ্যদিয়ে রংপুরে দিবসটি পালিত হয়েছে।
রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মো: আসিব আহসান। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ”মুজিব বর্ষের সফলতা ঘরে ঘরে ভাতা”শীর্ষক শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) মো: আব্দুল মোত্তালেব সরকার। অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক মো: আসিব আহসান প্রধান অতিথি এবং রংপুরের সিভিল সার্জন ডা: হিরম্ব কুমার রায়, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মনোরঞ্জন রায়,রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো: মমতাজ উদ্দিন আহম্মেদ।
সভায় সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনায় অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিরা ছাড়াও অন্যান্যের মধ্যে ব্ক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক মো: আব্দুল মতিন, রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: মোশাররফ হোসেন, উপ-পরিচলাক অনিল চন্দ্র বর্মণ, সুইড বাংলাদেশ রংপুরের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সুশান্ত ভৌমিক, রংপুর গ্রুপের পরিচালক মেজর (অব:) মো: নাসিম প্রমুখ।
এরপর একই স্থানে শেখ রাসেল পরিবারের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করে। এরআগে জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দু’জন প্রতিবন্ধী শিশুর মধ্যে হুইল চেয়ার, হতদরিদ্র দুটি শিশুর মধ্যে উন্নত মানের গরম কাপড়, দুটি হতদরিদ্র পরিবারের মধ্যে দুৃটি চার্জার রিকসা ভ্যান বিতরন করা সহ রংপুরের মুন্সিপাড়া কবরস্থানের ৪জন গোড় খোদক ও শশ্মানের পাটনী দুজন কর্মীর মধ্যে এককালীন আর্থিক অনুদানের টাকা প্রদান করা হয়। রংপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুল মতিনের সঞ্চালনায় রংপুর জেলা প্রশাসক মো: আসিব আহসান এসব হস্তান্তর করেন।
অপরদিকে, সমাজসেবা কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করা সহ সমাজসেবা পরিচালিত সকল কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সমাজসেবা মন্ত্রনালয় কর্তৃক পরিচালক এবং উপ-পরিচালক পর্যায়ে রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো: আব্দুল মোত্তালেব সরকার এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আব্দুল মতিনকে পুরষ্কারে ভুষিত করায় তাদের দুজনের হাতে ক্রেস্ট তুলে দেন রংপুরের জেলা প্রশাসক মো: আসিব আহসান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT