1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

আত্রাইয়ে মানষিক ভারসাম্যহীন সেই পরিবারকে মিষ্টি খাওয়ালেন,,,, ইউএনও ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২২৯ বার পঠিত

আল আমিন মিলন আত্রাই,প্রতিনিধি:

২০২২ সনের প্রথম দিন শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে সরকারের চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে রাতে উপজেলাধীন ব্রজপুর গ্রামে মানষিক ভারসাম্যহীন লবা প্রামানিকের চার ছেলে-মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যদের নববর্ষের মিষ্টি খাওয়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকতেখারুল ইসলাম।

একইসাথে পাবনা মানসিক হাসপাতাল হতে সদ্য রিলিজ প্রাপ্ত চার ভাই-বোনের শারীরিক মানসিক ও চিকিৎসার খোজ খবর নেন তিনি।

জানা যায়, গত ২২ মে শনিবার বিভিন্ন জাতীয় দৈনিক ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ৪ ভাই-বোন মানষিক ভারসাম্য হারিয়ে ১০ বছর ধরে শিকলে বন্দি মর্মে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি আত্রাই উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। ওই দিন সন্ধায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে অসুস্থ ছেলে-মেয়েদের কাছে ছুটে যান ইউএনও ইকতেখারুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি এবং সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম। পরিবার, প্রতিবেশি ও ইউপি সদস্যদের সাথে কথা বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পোষাক খাদ্য সামগ্রীদিয়ে পরের দিন পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার উদ্যোগের কথা জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষের মানবাধিকারের বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। গত ২২ মে কয়েকটি জাতীয় দৈনিকের মাধ্যমে জানতে পেরে ব্রজপুর গ্রামে গিয়ে প্রকাশিত সংবাদের সত্যতা পাই। পরে নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ স্যারের নির্দেশ ও সহায়তায় এবং পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(উপ-সচিব) মোখলেছুর রহমান স্যারের ঐকান্তিক সহযোগিতায় ২৫ মে পাবনা মানসিক হাসপাতালে তাদের ৪ জনকে ভর্তি করে চিকিৎসা শুরু করি। গত পরশু হাসপাতাল থেকে রিলিজ দেয়ায় তাদেরসহ সহায়তার গাভী ও বাছুর দেখে আসলাম। তিনি আরো জানান,বাবা-মার বয়স্ক ভাতা , মানসিক ভারসাম্যহীন চার ভাই-বোনের প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়েছে। সেইসাথে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে যাইগা আছে ঘড় নাই এর আওতায় ঘর দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT