1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ডুমুরিয়া উপজেলায় নিরাপদ সড়ক চাই শাখার আয়োজনে মানববন্ধন পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৬৭ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ( নিসচা ) আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে গতকাল (১জানুয়ারি) শনিবার সকাল ১১টা খুলনা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে বাস স্ট্যান্ড চত্বরে। এ সময় পরিবহন শ্রমিক সন্তানদের সকল সরকারি শিক্ষা প্রতিষ্টানে বিনা বেতনে পড়ালেখা করার দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে মানববন্ধন পালিত হয়। ডুমুরিয়া উপজেলার শাখার আহবায়ক খান মহিদুল ইসলামের সভাপতিত্বে মোঃ মোক্তার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন নিসচা উপদেষ্টা অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার ( ভারপ্রাপ্ত ) , খান আনিসুজ্জামান , শ্রমিক নেতা এরশাদ মোল্লা , সজিবুল ইসলাম বাবু , কার্যকরী সদস্য মোঃ শেখ ওমর ফারুক , মোহাম্মদ নাজমুল হোসেন বকুল , খান আরিফুজ্জামান নয়ন , নজরুল গোলদার , মোহাম্মদ জুয়েল বিশ্বাস , জিএম সোহেল , আব্দুর রহমান খান মুজাহিদুল ইসলাম সেতু এছাড়াও পরিবহন চালক শ্রমিক বৃন্দ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন । এ সময় বক্তারা বলেন নিরাপদ সড়ক চাই একটি জাতীয় সামাজিক সংগঠন , নিরাপদ সড়কের পাশাপাশি সব সময় পরিবহন চালক শ্রমিকদের কল্যাণে কাজ করে থাকেন , নিরাপদ সড়ক চাই সংগঠনের আজকের মানববন্ধনে দাবি সকল মেহনতী শ্রমিক ভাইদের সন্তানদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ বেতন এবং সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ দিতে হবে । যাদের রক্ত ঘামে উন্নয়নের চাকা ঘুরছে তাদের সন্তানদের প্রতি সরকার এবং মালিকপক্ষের দায়িত্ব থাকতে হবে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT