1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

পত্নীতলায় নতুন বছরে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৯৫ বার পঠিত

মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

করোনা ও ওমিক্রন পরিস্থিতির মধ্যেও যথাসময়ে শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিল সরকার। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে নতুন বই তুলে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বই সংগ্রহের জন্য শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়েছে বিদ্যালয় প্রাঙ্গন গুলো।

সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নজিপুর সরকারী প্রাথমিক, নাদৌড় শেখ রাসেল সঃ প্রাঃ,পুইয়া সঃ প্রাঃ, নজিপুর আলহেরা ইসলামী একাডেমি, বর্ণমালা একাডেমি সহ উপজেলার সকল বিদ্যালয়ে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। এসময় শিক্ষার্থীদের কলকাকলীতে মুখর হয়ে ওঠে বিদ্যালয় গুলো।

সরেজমিনে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকার বর্ণমালা একাডেমির বই উৎসবে দেখা যায় শিক্ষর্থীরা নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুব উচ্ছ্বসিত, আনন্দিত,উদ্বেলিত, উৎফুল্ল।

বই নিতে আসা ক্ষুদে শিক্ষার্থী সুয়া মনি বলে আমি ক্লাস ওয়ানে পড়ি আমি নতুন বই পেয়েছি আমি খুব খুশি।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেকুল ইসলাম, একাডেমির পরিচালক রক্তের ফেরিওয়ালা খ্যাত এ জেড মিজান শিক্ষক, শিক্ষকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমূখ।

এ সময় একাডেমির পরিচালক এ জেড মিজান বছরের প্রথম দিনে বই উপহার দেওয়াই প্রধান মন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী দিপু মনি সহ বিভাগীয়, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT