1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ। বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন —– ইউএনও মো. জাকির হোসেন । কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় একজনকে কুপিয়ে জখম। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।

নতুন বছরের প্রথম দিন আমতলীর শিক্ষার্থীরা পেল নতুন বই!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৮৭ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
নতুন বছরের প্রথম দিনেই বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১ম থেকে ৯ম শ্রেণীর ৪৪ হাজার ৭৯৩ জন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

এবছরও উৎসবহীনভাবে আমতলী উপজেলায় শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয়ের চাহিদা মোতাবেক সকল বই আসলেও মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে চাহিদা মোতাবেক সকল বই এখনো উপজেলায় এসে পৌছাইনি বলে মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র নিশ্চিত করেছে।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১৫২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ১০টি কেজি স্কুল রয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২৪ হাজার ৪৩ জন শিক্ষার্থীর মাঝে ১ লক্ষ ১৪ হাজার ১৮ খান বই বিতরণ করা হয়েছে।

এছাড়া উপজেলার ২৬টি মাধ্যমিক, ১৪টি নিম্ম মাধ্যমিক ও ২৯টি মাদ্রাসায় ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ২০ হাজার ৭৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৪ লক্ষ ৪৭৫ খান বই বিতরণ কথা থাকলেও ওই সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে চাহিদা মোতাবেক বই এখনো উপজেলায় এসে পৌছায়নি বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস নিশ্চিত করেছেন।

আজ (শনিবার) সকাল ১০টার দিকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ১ম থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। মহামারি করোনাভাইরাসের কারণে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময় মাস্ক ও নিরাপদ দূরত্ব বজায় রেখে শিক্ষার্থী কিংবা অভিভাবকগণের হাতে ওই নতুন বই তুলে দেওয়া হয়েছে।

তারিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি একেএম জিল্লুর রহমান বলেন, নতুন বছরে বই উৎসব না হওয়ায় আমরা বছরের প্রথম দিনই ১ম থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থী ও তাদের অভিবাবকদের হাতে বিনামূল্যে নতুন বই পৌছে দিয়েছি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবর রহমান মুঠোফোনে বলেন, মহামারি করোনার কারণে এবারে বিদ্যালয়গুলোতে বই উৎসব না। একযোগে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন বলেন, এবার মাধ্যমিক পর্যায়ের ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ ৪৭৫ খান নতুন বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT