1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

ঝালকাঠিতে ইউপি সদস্যের বিরুদ্ধে হাতুরি পেটা করে ছিনতাইয়ের অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৮৬ বার পঠিত

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে হাতুরি পেটা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গালুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য, ইউনিয়নের ১ নং প্যানেল চেয়ারম্যান, সাবেক উপজেলা শ্রমিক দলের সভাপতি ও মৃত মোজাম্মেলের ছেলে আমিনুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া যায়।

শুক্রবার সকাল ৯ টার দিকে ইউনিয়নের পুটিয়াখালী মিরের হাটের দক্ষিন মাথায় জাহাঙ্গীরের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী একই এলাকার মৃত আলীম মোল্লার ছেলে ও উপজেলা কৃষকদলের আহবায়ক, সাবেক ইউপি সদস্য মো. গোলাম ফারুক মোল্লা।

তিনি অভিযোগ করে বলেন, মীরের হাট এলাকায় তার মালিকানাধীন একটি ভবন রয়েছে। যা বিক্রির জন্য স্থানীয় দুই ভাই জহিরুল ও মহিউদ্দিনের সাথে ৩৫ লক্ষ টাকায় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী আজ সকালে তাদের বাড়ি গিয়ে বায়না হিসেবে তাদের মা আনোয়ারা পারভিনের কাছ থেকে ১০ লক্ষ টাকা গ্রহন করে বাড়ি যাওয়ার পথে আগে থেকে ওৎ পেতে থাকা আমিনুল ইসলাম, বাদল, মনির, তাওহীদসহ ১০/১৫ জন হাতে লোহার হাতুরী, দাও, লোহার রড, লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তার কাছে থাকা ১০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে তাকে রক্ত, ফুলা, জখম করে। তখন জীবন বাঁচাতে ফারুক মোল্লা ঘটনা স্থানের পাসের জাহাঙ্গীরের দোকানে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য সাবেক শ্রমিক দল সভাপতি মো. আমিনুল ইসলাম টাকা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে জানান, সমাজে আমাকে এবং আমার পরিবারকে হেয়প্রতিপন্ন করার জন্য আমার ভাই আবুল কালাম আজাদ লিটনকে (সি আই পি) জড়িয়ে মহিলাদের ন্যাংটা ছবি দিয়ে রাতে বাজারে ফারুক মোল্লা পোষ্টার লাগিয়েছে। আমি খবর পেয়ে রাতে বাজারে এসে ফারুক তাকে না পেয়ে চলে যাই। সকালে তাকে বাজারে পেয়ে পোলাপানে কি করছে তা আমার জানা নেই।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, ঘটনা শুনে স্থানে এবং হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT