1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

নব মুসলিম হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে আব্দুর রহিম, থাকার কোন জায়গা নাই। মাথা গোজার জন্য একটু ঠাঁই চাই তার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৮ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটী গ্রামের আব্দুর রহিম সনাতন ধর্ম ত্যাগ করে একটু থাকার আশ্রয়ের জন্য এখন রাস্তায় রাস্তায় ঘুরছে।

নব মুসলিম আব্দুর রহিম এ বিষয়ে জানান যে, আমি ২০০৬ সালে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি। আমার পূর্বের নাম ছিল সুকুমার দাস । জন্ম স্থানঃ হাজরাকাটি। বর্তমান আমার নাম মোঃ আব্দুর রহিম।

ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে হাজরাকাটী গ্রামের কেসমত সরদার আমাকে থাকার জায়গা দিয়েছিলো । ওই বাড়িতে তারা কেউ থাকতো না । বাড়িটি ফাঁকা ও নিরঝুম জায়গায় ছিলো।

ওরা সবাই বাহিরে থাকতো সেই থেকে আমি ওই বাড়িতে থাকতাম।

এখন কিসমত সরদারের পরিবারের লোকজন বলছে তারা ওই বাড়িতে বসবাস করবে। আমাকে অন্য কোন জায়গা খুঁজে নিতে ।কিন্তু আমার কাছে তেমন সামর্থ্য নাই যে জায়গা কিনে বাড়ি করব ।আমি অনেকবার তালা উপজেলা নির্বাহি অফিসার বরাবর একটি ঘরের জন্য আবেদন করেছি কিন্তু ঘর পাই নাই। আমি মুসলিম পরিবারে বিয়ে করেছি বর্তমানে আমার একটি ছেলে সন্তান আছে। সে মাদ্রাসায় পড়াশোনা করছে। এখন একটু থাকার জায়গা হলে আমি আমার পরিবার নিয়ে সুন্দর ভাবে বসবাস করতে পারতাম ।

এ বিষয়ে খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান,

আমি বহুদিন ধরে আব্দুর রহিমসহ ভূমিহীন অনেককে ঘর দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমার ইউনিয়নে তেমন খাসজমি না পাওয়ায় তাকে এখন ঘর দেওয়া যাচ্ছে না। আমি যদি তেমন খাস জমি পায় ।তাহলে তাকে অগ্রাধিকার ভিত্তিতে ঘর প্রদান করব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT