1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

দিনাজপুরের নবাবগঞ্জে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ২০৬ বার পঠিত

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ,(দিনাজপুর),প্রতিনিধিঃ

ঠান্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে অল্প আয়ের মানুষকে। দিনাজপুর নবাবগঞ্জের শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল বে-সরকারি সংস্থা ইসলামিক রিলিফ।
বৃস্পতিবার সকাল ১১টায় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চত্তরে ২শ ৫৬ টি অসহায় দরিদ্র প্রতিবন্ধী পরিবারের মঝে শীত বস্ত্র তুলে দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম। এ সময় থানার (ওসি) মো ফেরদৌস ওয়াহিদ, ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল কবির রাজুসহ অনেকে উপস্থিত ছিলেন ।
ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উপজেলা শাখার প্রজেক্ট কর্মকর্তা মোঃ নাজমুল হক জানান, উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউপি‘র হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শীতার্তদের অগ্রাধিকার ভিত্তিতে মোট ২৫৬ টি পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতি জনকে ২টি চাদর,২টি কম্বল ও ১টি করে সোয়েটার দেয়া হয় ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT