1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

টাঙ্গাইলের মধুপুরে আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ২১৩ বার পঠিত

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার নানাবিধ সমস্যা এবং সমাধান বিষয়ক মাসিক আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বাপ্পু সিদ্দিকী, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবীনা ইয়াসমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল, মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগগন, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভার মুল বিষয়ের মধ্যে প্রাধান্য পায় মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে সকলের ভুমিকা।, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন।
উক্ত আলোচনা সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল বলেন উক্ত বিষয়ে সুষ্ঠু সমাধানের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা করতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT