1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

শ্যামনগরে সড়ক দূঘটনায় এক গৃহবধু নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ১৮০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মোটরসাইকেল দূঘটনায় সোহানা পারভীন(২১) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সে উপজেলার পদ্মপুকুর ইউপির আরিফুল ইসলামের স্ত্রী।

শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে প্রকাশ, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সাতক্ষীরা থেকে শ্যামনগর মোটরসাইকেল যোগে আসার পথে উপজেলা সদরের জেসি কমপ্লেক্সের সামনে মোটরসাইকেল চালক গাড়ীর ব্রেক করলে সোহানা পারভীন পিছন থেকে পড়ে যান এ সময় বংশীপুর থেকে কালিগঞ্জ অভিমুখে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের একটি চাকা তার পায়ের উপর দিয়ে চলে যাওয়ায় মারাত্নক আহত হন। পথচারীরা তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক থাকায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে সোহানা পারভীন মারা যান।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শেদ এ বিষয়ে বলেন, পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। লাশের ময়না তদন্তের জন্য জেলা সদরে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT