1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ। বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন —– ইউএনও মো. জাকির হোসেন । কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় একজনকে কুপিয়ে জখম। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান।

সিংড়া হাতিয়ান্দহ ইউপি নিবার্চনে ভোট কারচুপির প্রতিবাদ ও পুনঃরায় গণনার দাবিতে মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ১৯১ বার পঠিত

সিংড়া(নাটোর)সংবাদদাতা ঃ

গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে নাটোরের সিংড়া উপজেলার ৬ নং হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদ নিবার্চনে ৬ নং ওয়ার্ডের নলবাতা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বর প্রার্থীদের ভোট গণনায় কারচুপির প্রতিবাদ ও পুনঃরায় ভোট গণনার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী । শুক্রবার সকাল ১০ টায় ৬ নং ওয়ার্ডবাসীর আয়োজনে পাঁচ লাড়ুয়া বাজার এলাকায় এই মানবন্ধন করেন তারা । মানববন্ধনে প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন, প্রতিদ্বন্দ্বী মেম্বর প্রার্থী মোস্তফা কামাল ( তালা), মোঃ সিদ্দিকুর রহমান(টিউবয়েল), মোঃ আব্দুল হালিম খান( ফুটবল), জাহেদ আলী,দেলোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
বক্তারা বলেন, নলবাতা কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের যোগসাজশে প্রতিপক্ষ মোঃ দেলোয়ার হোসেনের কর্মী- সমর্থকরা ভোট গণনার কিছুক্ষণ আগে এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর নিয়ে কেন্দ্র থেকে বের করে দেন এবং কেন্দ্রের বাহিরে অতর্কিতভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলা করেন । এমন বিশৃঙ্খলার সুযোগে ভোট কারচুপি করে দেলোয়ারের বৈদ্যুতিক পাখাকে বিজয়ী ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার। বক্তারা ভোট কারচুপির তীব্র প্রতিবাদ ও পুনঃরায় গণনার দাবি জানান।
এর আগে গত ২৮ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বী মেম্বর প্রার্থী মোস্তফা কামাল(তালা) ও মোঃ সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত পৃথক ভাবে উপজেলা রিটার্নিং অফিসার বরাবর ভোট কারচুপির অভিযোগ সহ পুনঃরায় গণনার দাবি করে লিখিত আবেদন করেন ওই দুই ভুক্তভোগী মেম্বর প্রার্থী।

রিটার্নিং কর্মকর্তা সাইফুল আলম বলেন,এ বিষয়ে আমাদের কোন করণিয় নাই। এটা নির্বাচন ট্রাইবুনালের বিষয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT