1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ। বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন —– ইউএনও মো. জাকির হোসেন । কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় একজনকে কুপিয়ে জখম। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান।

ডুমুরিয়ায় চলতি বছরে হাজার কোটি টাকা বরাদ্দে উন্নয়ন কাজ হচ্ছে নারায়ন চন্দ্র চন্দ এমপি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ১৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ।

খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধি একটি বাংলাদেশ গড়ার। তারই স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রাম হবে শহর। তারই ধারাবাহিকতায় খুলনার ডুমুরিয়ায় অভুতপূর্ব উন্নয়ন হচ্ছে। চলতি বছরেও হাজার কোটি টাকার বেশী বরাদ্দে ব্রীজ, কালর্ভাট, রাস্তা-ঘাট, মন্দির-মসজিদসহ বিভিন্ন খাতে উন্নয়ন কাজ চলছে। গতকাল মঙ্গলবার (২৮শে ডিসেম্বর ) সকাল ১২টার সময় ভদ্রানদীর উপর ৫৭ মিটার দৈর্ঘ্যরে গার্ডার ব্রীজ নির্মান কাজের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে মুক্তিযোদ্ধা মোড়ে অনুষ্ঠিত সভায় এমপি আরও বলেন, গ্রামাঞ্চল এখন শহরের পথে, কিন্তু সড়ক উন্নয়নে সবুজ বনায়নে যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, আ’লীগ নেতা শাহনাওয়াজ হোসেন জোয়ার্দার, ঠিকাদার নাসিম আকন, খান মোহন, বদরুদ্দোজা বাবলু প্রমূখ। পরে সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ শোভনা ইউনিয়নের কুমারঘাটা-কদমতলা বাজার সড়ক, পিবিএস কদমতলা সার্বজনীন পূজা মন্দির ভবন ও বাগআঁচড়া-কুলবাড়িয়া সড়কে আড়য়াখালী খালের উপর ৪৫ মিটার দৈর্ঘ্যরে আরো একটি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, প্রভাষক জিএম ফারুক হোসেন, অধ্যাপক সুশীল মন্ডল, মনিন্দ্রনাথ মল্লিক, মনোরঞ্জন রায়, গনেশ মন্ডলসহ আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ফলক উন্মোচনে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল গফুর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT