1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ডুমুরিয়া খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১৭৭ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

মুজিববর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র। মাদক ও চোরাচালান নির্মূল, সড়ক দূর্ঘটনা হ্রাস, সন্ত্রাসী কার্যকলাপ রোধ,মহাসড়কে শৃঙ্খলা রক্ষা,চুরি,ডাকাতি,ছিনতাই এবং চাঁদাবাজি রোধে জন সচেতনতার লক্ষে বাস, ট্রাক,মাহেন্দ্র ও ইজিবাইক মালিক শ্রমিকদের নিয়ে এক সমাবেশের আয়োজন করে খুলনার ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ।
গতকাল বিকাল ৪ টায় ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাইওয়ে মাদারীপুর,রিজিয়ন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, সমাবেশে প্রধান অথিতি বলেন, সরকারি নির্দেশনা ও আইন মেনে সকলকে মহাসড়কে চলাচল করতে হবে।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন হাইওয়ে যশোর সহকারি পুলিশ সুপার সার্কেল আবুল হাশমি, নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক খান মহিদুল ইসলাম, মোক্তার হোসেন,সাংবাদিক সুমন ব্রাহ্মণ চুকনগর প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি,গাজী আব্দুল কুদ্দুস, গৌতমসহ আরো অনেকে বক্তব্য রাখেন
চুকনগর আঞ্চলিক বাস মালিক সমিতির আহবায়ক আনোরুল ইসলাম, সদস্য’ সচিব বিধান চন্দ্র তরফদার, নিতাই নন্দী,
ট্রাক মালিক ও শ্রমিক সমিতির গৌতম ঘোষ,টুটুল,
মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি আলতাপ হোসন, তুহিন, মনিরুল,
ইজিবাইক মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদকর্মীবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন খর্নিয়া হাইওয়ে থানার এসআই মলয়েন্দ্র নাথ রায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT