1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

নেত্রকোনা রাজুরবাজার ভয়াবহ আগুন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১৮৯ বার পঠিত

মো:জাকারিয়া
স্টাফ রিপোর্টার।

নেত্রকোনা শহরের রাজুরবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গ্যাস সিলিন্ডারের দোকান ও লেপ তুষকের দোকান সহ বেশ কটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার বিকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের নেত্রকোনা ইউনিটের একটি দল এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আসরের নামাজের পর হঠাৎ রইছ উদ্দিনের লেপ তুষকের দোকানের পাশে আগুন দেখতে পান তারা। সাথে গ্যাস সিলিœ্ডার, চায়ের দোকান ও ফ্রিজ টিভি মেরামতের দোকান সহ বেশ কটি দোকানে তারা আগুন দেখতে পান।

এসময় নিজেরা এগিয়ে যাওয়ার পাশাপাশি দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের ৫ টি দোকান পুড়ে যায়। এদিকে স্থানীয়রা দ্রুত অন্য দোকানগুলোর মালামাল সরিয়ে ফেললে অন্যান্য দোকানুলো ক্ষতি হওয়া থেকে বেঁচে যায়। এদিকে গ্যাস সিলিন্ডারের দোকান ভস্মিভূত হলেও গ্যাসের বিস্ফোরণ ঘটেনি। যে কারনে হতাহত এবং সকল দোকান পুড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। তবে কি কারনে কার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে সেটি কেউ বলতে পারছে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT