1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

সাপাহারে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১৭৬ বার পঠিত

স্টাফ রিপোটারঃ-

নওগাঁর সাপাহারে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮ ডিসেম্বর সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এবং সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন।

উদ্বোধনী পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ভিত্তিক স্টল পরিদর্শন কালে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুথিগত বিদ্যা পরিহার করে প্রযুক্তি ও বিজ্ঞানের প্রতি মনোযোগ দিতে পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সাপাহার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুজিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান সরকার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী গোলাম রসূল প্রমূখ। সহ উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান ও প্রযুক্তি’র স্টলগুলি পরিদর্শন করে দেখেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT