1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ফুলপুরে বিআরটিসি বাস চালুর দাবিতে মানববন্ধ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৭৬ বার পঠিত

মোঃকামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি ।

ময়মনসিংহের ফুলপুর থেকে বিআরটিসি বাস পূনরায় চালুর ও ফুলপুর-তারাকান্দা হয়ে ময়মনসিংহ পর্যন্ত ভাড়া নির্ধারণের দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভাষা সৈনিক মরহুম এম শামছুল হক চত্বরে ফুলপুর উপজেলাবাসির দাবি তে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালিন বক্তব্য রাখেন, ফুলপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাসনোভা নাছরিন নিশু, সাংবাদিক আব্দুল মান্নান, আকিকুল ইসলাম, শিক্ষার্থী একরামুল হক জিয়াদ, শিক্ষক জিয়াউল হক পান্না, শিক্ষার্থী রাকিব, সিয়াম, ওপেন স্কাউট গ্রুপের ইকবাল প্রমুখ।

বক্তারা বলেন, ফুলপুর থেকে ময়মনসিংহে যাওয়া আসার সময় অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। সেই সাথে ফুলপুর থেকে কোন বাস সুবিদা পাওয়া যায় না। দুর থেকে আসা বাসগুলো যাত্রী তুলতে চায় না। বিশেষ করে ঈদ, পূজা ও বিশেষ কোন ছুটির সময় কয়েকগুণ বেশি ভাড়া দিতে হয়। তারপরও যাত্রীদের হয়রানির স্বীকার হতে হয়। তাই ফুলপুর-তারাকান্দা হয়ে ময়মনসিংহ পর্যন্ত ভাড়া নির্ধারণ ও পূনরায় ফুলপুর থেকে বিআরটিসি বাস চালু করা প্রয়োজন। বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে ফুলপুর থেকে বিআরটিসি বাস চালুর দাবি জানিয়ে বলেন, অন্যথায় ফুলপুরবাসিকে নিয়ে কঠোর আন্দোলন করা হবে।

মানববন্ধন শেষে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT