1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

লালমনিরহাটে বসতবাড়ী ভেঙ্গে জোর পূর্বক জমি দখলের চেষ্টা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৮৪ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ক্রয়কৃত জমিতে নির্মাণ করা বাড়ি জোরপূর্বক ভেঙে দিয়ে জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নুর ইসলামের পুত্র কবির হোসেন (৩৯) এমন অভিযোগ তুলে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কবির হোসেন চন্দ্রপুর মৌজার ক্রয়কৃত ১৩.৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলো। উক্ত জমি জোর পূর্বক একই এলাকার মৃত নছির উদ্দিনের পুত্র মকবুল হোসেন (৬০), আলতাফ হোসেন (৪৮), মোকলেছার (৫৬) দখল করার পরিকল্পনা করছে এমন খবরে ভোগ দখলকৃত জমিতে গত ২৪ ডিসেম্বর বাড়ি নির্মাণ করে কবির। পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্মাণ করা ঐ বাড়ি জোর পূর্বক ভেঙে গত ২৫ ডিসেম্বর দুপুরে মকবুল, আলতাফ, মোকলেছারসহ অজ্ঞাত ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমিতে প্রবেশ করে। এ সময় জমির মালিক এসবের কারণ জানতে তাদের নিকট গেলে কথাকাটি এবং এক পর্যায়ে মারমারি শুরু। এতে কবির ও স্থানীয় নুর ইসলামের স্ত্রী নবিয়তন আহত হয়। স্থানীয়দের অনেকেই ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে পরিস্থিতি শান্ত করে।

সোমবার (২৭ ডিসেম্বর) কবির সাংবাদিকদের জানায়, তিনি খুবই ভয়ে আছেন। কবির বলেন, ঘটনার দিন আসামীরা আমাকে ও এজাহারে উল্লেখিত সাক্ষী নবিয়তনকে প্রাণে মারার হুমকি দিয়েছে। জোরপূর্বক দখলকারীরা বর্তমানে আমার জমিতে ঘর নির্মাণ করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসূল সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT