1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ।

রংপুরে ছাত্রীদের যৌন নিপীড়নের ঘটনায় প্রধান শিক্ষক গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৮২ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে শাহ্ আলম তালুকদার (৫০) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে ওই শিক্ষককে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের একটি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক শাহ্ আলম তালুকদার মিরন বেশ কিছুদিন থেকে বিদ্যালয় চলাকালে কৌশলে ছাত্রীদেরকে তার কাছে ডেকে নেন। এরপর নানা অজুহাতে ছাত্রীদের শরীরের স্পর্শকাতর জায়গায় হাত বুলিয়ে দেন। এভাবে দিনের পর দিন কোমলমতি ছাত্রীদের যৌন নিপীড়ন চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু হয়রানির শিকার শিক্ষার্থীরা ভয় ও লজ্জায় বিষয়টি এতদিন অভিভাবকদের কাছে গোপন রেখেছিল।
সম্প্রতি তৃতীয় শ্রেণির কয়েকজন মেয়ে শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে না চাওয়ায় সন্দেহ তৈরি হয়। অভিভাবকরা বিদ্যালয়ে না যাওয়ার কারণ জানতে চাইলে, যৌন হয়রানির শিকার শিক্ষার্থীরা বিষয়টি খুলে বলেন। দোতলায় ছাদের ওপর খেলাধুলা করার সময় ওই শিক্ষক ছাত্রীদেরকে পাঞ্জা করে ধরে কোলে নেন এবং শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন। এভাবে অনেক দিন ধরে তিনি এই কাজ করে আসছেন। সবশেষ গত ২২ ডিসেম্বর একই ঘটনা ঘটে।
এ ঘটনা জানাজানি হলে এক ছাত্রীর অভিভাবক মিঠাপুকুর থানায় রোববার একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক শাহ্ আলম তালুকদারকে গ্রেফতার করে।
এ ব্যাপারে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলা দায়েরের সঙ্গে সঙ্গে একমাত্র আসামি প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT