1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

রুহিয়ায় নির্বাচনি সহিংসতায় নিহত ১ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৭২ বার পঠিত

মো: সাইফুল আলম বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি:

রুহিয়ায় নির্বাচনি সহিংসতায় পুলিশের গুলিতে ১ ব্যক্তি নিহত ও পুলিশসহ নির্বাচনের দায়িত্বে থাকা কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত ২৬ ডিসেম্বর রোববার রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের ১৩নং দক্ষিন আসানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে উক্ত ঘটনা ঘটে। ঘটনা স্থলে পুলিশের গুলিতে নিহত ব্যক্তির নাম হামিদুল ইসলাম (৬৫)। উক্ত হামিদুল ইসলাম রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামের মৃত- তছির উদ্দীনের ছেলে । আহত ব্যক্তিরা পার্শ্ববর্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তির অবস্থা আশংকাজনক। প্রত্যক্ষদর্শী ও পুলিশের দেওয়া বক্তব্য অনুযায়ী ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফলকে কেন্দ্র করে একদল লোক রাস্তা অবরোধ করে এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। এমতাবস্থায় উক্ত কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার তৌকির আহমেদের নির্দেশে পুলিশ গুলি চালালে উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তারিখ: ২৭/১২/২০২১ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT