1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

ধামইরহাটে ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৮৯ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ),প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে ৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ২জন ও বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২জন প্রার্থী বিজয়ী হয়েছে।
রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার ৭৪টি কেন্দ্রে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষনা দেন উপজেলা নির্বাচন অফিসার মো. সাজ্জাদ হোসেন। বিজয়ী প্রার্থীরা হলেন- ধামইরহাট ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এটিএম বদিউল আলম, আগ্রাদ্বিগুন ইউপিতে বিএনপি স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন মোস্তাক, আলমপুর ইউপিতে আ.লীগ প্রার্থী ওসমান গণী, উমার ইউপিতে আ.লীগ প্রার্থী ওবায়দুল হক সরকার, আড়ানগর ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোসাদ্দেকুর রহমান, জাহানপুর ইউপিতে আ.লীগ প্রার্থী গোলাম কিবরীয়া, ইসবপুর ইউপিতে আ.লীগ প্রার্থী মাহফুজুল আলম লাকি ও খেলনা ইউপিতে বিএনপি স্বতন্ত্র প্রার্থী আলহিল মাহমুদ চৌধুরী বিজয়ী হয়েছেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা রয়েছে ১লক্ষ ৩৮হাজান ৪১৮জন। ৮টি ইউনিয়নে ৭৪টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। তারমধ্যে ২টি ইউপিতে ইভিএম পদ্ধতিতে মোট ১৮টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। ইভিএমএ ভোটার সংখ্যা ছিল ৩০হাজার ১৯০জন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT