1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ।

কাল থেকে ছষ্ঠতম ফজু চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৪৭ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরের গোহাইলে “৬ষ্টতম নির্বাচিত ফজু চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট”র দ্বিতীয় রাউন্ডের খেলা আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে।

গোহাইল ইউনিয়নের খাদাশ পশ্চিম পাড়া যুব সমাজ কল‍্যাণ সমিতির আয়োজনে এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড খেলা শুরু হবে। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম‍্যাচে অংশগ্রহণকারী দুটি দল হচ্ছে ভাটগ্রাম একাদ্বশ ফুটবল টিম বনাম কাহালু একাদ্বশ ফুটবল টিম।

অত্র ইউনিয়নের জামাদার পুকুর তেলের পাম্পের সামনে ফসল শূণ্য মাঠে এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় অংশগ্রহণ করবেন বিদেশি খেলোয়াড় সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত জনপ্রিয় খেলোয়াড়রা।

এর আগে গত শুক্রবার (১০ ডিসেম্বর) টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন প্রধান অতিথি হিসেবে অত্র ইউনিয়ন পরিষদের একটানা ৬ বারের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু।

এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন অত্র সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান সাওন, সহ-সাধারণ সম্পাদক তাজনুর ইসলাম, আরনি, সহিদুল ইসলাম, আব্দুল হাকিম, সজিব ইসলাম, বিপ্লব সহ আরও অনেকেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT