1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ।

ঝালকাঠিতে প্রতিপক্ষের কাঁচা ধান কেটে নেয়ার অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ১৫৭ বার পঠিত

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে জোড়পূর্বক প্রতিপক্ষের জমির কাঁচা ধান কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার ভোর রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া ও উত্তর তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে জানাগেছে, উপজেলার লেবুবুনিয়া এলাকার মৃত জব্বার বিশ্বাসের ছেলে মো. আলম বিশ্বাস তার দুই ছেলেসহ ৮/১০ জন ভাড়া করা লোক নিয়ে একই এলাকার মৃত মোদ্দাচ্ছের আলী আকনের ছেলে মো. আমির হোসেন আকন গংদের মালিকানাধীন নগদ টাকায় লাগানো (লেবুবুনিয়া ও উত্তর তারাবুনিয়া মৌজার) জমির কাঁচা ধান কর্তন করে নেয়। আমির হোসেনরা লোকমুখে শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে দুইপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।

এদিকে বাধা দেয়ার আগেই উত্তর তারাবুনিয়ার জমির কর্তনকৃত কাঁচা ধান আলম বিশ্বাসের লোকজন আগেই তার নিজ বাড়িতে নিয়ে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত মো. আলম বিশ্বাসের ছেলে মো. নাবিল জানায়, আমাদের জমির ধান আমরা কেটেছি। পরে প্রতিপক্ষরা আমাদের মারতে আসলে আমি পুলিশে খবর দেই। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

রাজাপুর থানার এ এস আই মো. দুলাল হোসেন বলেন, ঘটনা স্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে কর্তন করা কিছু কাঁচা ধান স্থানীয় খালেক মাস্টারের বাড়িতে তার জিম্মায় রেখে এসেছি। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান এসে সিদ্ধান্ত দিবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT