1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

যশোর শার্শার গোগায় পাঁচ ভুলাটে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৩১ বার পঠিত

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি

যশোরের শার্শায় এক অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬শে ডিসেম্বর রবিবার সকাল ১২টার সময় উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভুলাট মোল্লাপাড়া গ্রাম থেকে শার্শা থানা পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী রোমেছা খাতুন জানান, ভোর ৬টার সময় ছাগল বাঁধার জন্য সুজনের ঘরের পিছনে ফাঁকা জায়গায় একটা ডোবার পাশে যায় । হঠাৎ চোখে পড়ে ডোবা খানার কিনারে একটি নবজাতকের লাশ ভাসছে। আমি চিৎকার করে মৃত সাফেদের ছেলে মোরশেদ আলীকে ডাকি। মোরশেদ এসে দেখে নিশ্চিত হন বাচ্চাটা মৃত্যু। তার পরে আমাদের ডাক চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন জড়ো হয়।

এলাকাবাসীরা নবজাতককে শনাক্ত করতে পারেনি। কার এই বাচ্চা? কোথা থেকে এলো ? নাকি কারোর পাপের ফসল? তদন্ত নিশ্চিত করে আসামিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকা বাসী।

এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান আমরা এখনও নবজাতকের পরিচয় পাইনি। লাশটি সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT