1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ।

সোনাগাজীতে ইউপি নির্বাচনের আগের দিন ২৫ বহিরাগত আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ১৪৯ বার পঠিত

সোনাগাজী প্রতিনিধিঃ
ফেনীর সোনাগাজীতে চতুর্থ ধাপের ২৬ ডিসেম্বর রোববার অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২৫ বহিরাগত যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোনাগাজী পৌর এলাকার মাঝির দোকান, চরচান্দিয়ার নবী উল্যাহর বাজার এবং চরদরবেশ ইউনিয়নের কারামতিয়া বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে শনিবার সন্ধ্যায় আটক করা হয়।

এ সময় তাদের ব্যবহৃত দুটি হাইচ মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে পাঁচ জন পরশুরাম উপজেলার, সাত জন ফেনী শহরের বিরিঞ্চির, চরচান্দিয়া ইউনিয়নের নবী উল্যাহর বাজার বাজার থেকে আট জন এবং পাঁচ জন ফুলগাজী উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, রোববার অনুষ্ঠেয় ইউপি নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রে অবৈধ প্রভাব বিস্তারের জন্য বহিরাগত বেশকিছু সন্ত্রাসী জড়ো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক ও পুলিশের মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন, নুর করিম, নুরনবী, মাসুদ, রিফাত, হিরন, সাইফুল, করিম, নাফিজ, রাহাত, শুভ, নিলয়, কাসেম, জামশেদ, রিপন, সাফাত, রফিক, সুফিয়ান, রায়হান, নজরুল, বাবু, নজরুল, বদরুল, জসিম, দুলাল ও বাসেত।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ও নির্বাহী ম্যাজাস্ট্রেট লিখন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে দুটি ইউনিয়নে দু’জন চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT