1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ১৯৭ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

রাঙ্গামাটি ( বিলাইছড়ি) প্রতিনিধিঃ-

আজ পার্বত্য রাঙামাটির বিলাইছড়ি উপজেলাধীন পাংখোয়া পাড়াতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বড়দিনের উৎসব পালন করা হয়।
বিলাইছড়ি ইউনিয়নের পাংখোয়া পাড়াতে রাঙামাটি জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়ার বাড়িতে পাংখোয়া জাতির গোষ্টির আয়োজনে বড়দিনের অনুষ্ঠানটি করা হয়।দিনের শুরুতে পাংখোয়ারা নতুন জামাকাপড় পড়ে গীর্জায় গিয়ে প্রার্থনার মাধ্যমে দিনটি শুরু করেছেন।এরপর সবাই মিলে নাচগান ও অতিথী আপ্যায়নের মাধ্যমে দিনটাকে স্মরন করেন।

বড়দিন উপলক্ষে পাংখোয়া পাড়ায় সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং আসনের এমপি ও বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা,রাঙামাটি পার্বত্যজেলা পরিষদের চেয়ারম্যান অংসাই প্রূ চৌধুরী,বাংলাদেশ সেনাবাহিনী বিলাইছড়ি জোনের জুন কামান্ডার প্রতিনিধি মেজর রাজু আহামেদ,রাঙামাটি পার্বত্যজেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া,বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সাহীদুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী, পাংখোয়া পাড়ার বয়োবৃদ্ধ মুরব্বী ও হেডম্যান রাংলেয়ানা পাংখোয়া। জেলা যু্বলীগের সহ- সভাপতি মোঃ মুজিবর রহমান, জেলা মহিলা যুব লীগের সভাপতি রোকেয়া বেগম,জয়সেন তঞ্চঙ্গ্যা,
লাংছোয়াক পাংখোয়া,ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা,বরকলের ভুষনছড়া ইউপি চেয়ারম্যান মোঃ মামুনর রশিদ মামুনসহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্য দীপঙ্কর তালুকদার সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ের ৭জনগোষ্ঠীর জীবন মান-উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন।বিলাইছড়িতে ৩০০ কোটি টাকার অধিক এলজিডি রাস্তার প্রকল্প হাতে নিয়েছেন।

এছাড়া সীমান্ত সড়ক হতে প্রত্যন্ত এলাকাগুলোতে শাখা সড়ক নির্মানের পরিকল্পনাও ইতিমধ্যে গ্রহন করা হয়েছে।এছাড়া বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে পার্বত্য অঞ্চলে গ্রিড লাইনের বিদ্যুৎের জন্য ১৭০০কোটি টাকা বিদ্যুৎখাতে বরাদ্ধ দেয়া হয়েছে।
এসময় তিনি বিলাছড়িরসহ পাহাড়ের উন্নয়নের সেনাবাহিনীর ভুমিকার ভুষয়ী প্রশংসা করেন এবং বড়দিনের অনুষ্ঠানের আয়োযক কমিটিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এছাড়া উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখীল কুমার চাকমা,পুরো পাংখোয়া পাড়াকে সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎের আওতায় আনার প্রতিশ্রুতি দেয়।এছাড়া পাংখোয়া পাড়া শিল্পিগোষ্ঠির জন্য প্রয়োজনীয় সকল আধুনিক বাদ্যযন্ত্র সহ সার্বিক সহায়তা করার ঘোষনা দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT