1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ।

লালমনিরহাটে ধরলা নদীর ঝুঁকিপূর্ণ ওয়াপদার বাঁধ; টেকসই বাঁধ নির্মানের দাবি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ১৬৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাটে অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ধরলা নদীর ওয়াপদা বাজার-বাড়ীবনমালী পর্যন্ত ওয়াপদার বাঁধ। একদিকে, ধরলা নদীর তলদেশ ভরাট হয়ে বাড়ছে অতিরিক্ত পানি। অন্যদিকে, নির্মিত ঝুঁকিপূর্ণ ওয়াপদা বাঁধ।

বর্তমানে এ দুই কারণে দুশ্চিন্তায় দিন কাটছে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নবাসীর। কুলাঘাট এলাকার ৪টি গ্রামের ধরলা নদীর কয়েক কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। এ কারণে প্লাবনের আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা।

উত্তরের এই জনপদের মানুষকে বাঁচাতে টেকসই বাঁধ নির্মাণের দাবি এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

জানা যায়, লালমনিরহাট সদরের কুলাঘাটের বাড়ীবনমালী, চরকুলাঘাট, চর সোনাইকাজি, চরখাটামারী ধরলা নদী ভাঙ্গন এলাকা। পানি উন্নয়ন বোর্ডের ধরলা নদীর ওয়াপদা বাজার-বাড়ীবনমালা পর্যন্ত কয়েক কিলোমিটার ওয়াপদা বাঁধ রয়েছে।

লালমনিরহাট সদরের কুলাঘাট ইউনিয়নের মহর খলিফার বাড়ি (ওয়াবদা বাজার), চানমিয়ার বাড়ি, অহেদ আলীর বাড়ি, জয়নাল মাস্টারের বাড়ি (ঝগড়ির বাজার), জুরান আলীর বাড়ি, মহর মিয়ার বাড়ি (উত্তর খাটামারী), রুস্তম আলীর বাড়ি, নুরবারিকের বাড়ি, দুলাল হোসেনের বাড়ি, (চরখাটামারী মামা-ভাগিনা বাজার) সবচেয়ে বাঁধ ঝুঁকিপূর্ণ।

জলবায়ু পরিবর্তন ও ভৌগোলিক কারণে দুর্যোগের শিকার ধরলা পাড়ের মানুষ। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে ওয়াপদা বাঁধ এলাকার মানুষের চরম বিপর্যয়ের মুখে ফেলে দিচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বাঁধে নিয়মিত মাটির কাজ না হওয়ায় বাঁধের বেশির ভাগ ধসে গেছে। বর্তমানে নাজুক আকার ধারণ করেছে এ বাঁধটি।

এর আগে ২০১৭ সালের ওয়াপদা বাঁধ ভেঙে উক্ত এলাকা প্লাবিত হয়। নষ্ট হয় লাখ লাখ টাকার মৎস্য ও জমির ফসল।
বন্যার পূর্ব অভিজ্ঞতা থেকে জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মোঃ আসাদুল হক, মোঃ আবু সাঈদ মোল্লা, মোঃ আশরাফুল হক বলেন, ধরলা নদীর তলদেশ ভরাট হওয়ার সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বাঁধ যদি উঁচু করা হতো, তাহলে পানি লোকালয়ের ঢুকতে পারত না। তাই বাঁধের জরুরী সংস্কার দাবি করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT